নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরের বিচারালয়ে নজিরবিহীন উত্তেজনা: ভারপ্রাপ্ত বিচারকের ওপর আইনজীবীদের অনাস্থা, অচল আদালত

যশোর জেলা ও দায়রা জজ আদালতে এক নজিরবিহীন অস্থিরতা সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের ওপর অনাস্থা জানিয়ে আদালতের এজলাসে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। এই ঘটনায় রবিবার দুপুরে আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিচারকার্য স্থবির হয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিচারক এজলাসে ওঠার পরপরই আইনজীবীদের একাংশ তার বিচারিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে ওই বিচারকের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন এবং আদালত মুলতবি করার আবেদন জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচারক আইরিন পারভীন তাৎক্ষণিকভাবে দিনের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।

আইনজীবীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ আদালতটিতে স্থায়ী কোনো বিচারক নেই। অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করা আইরিন পারভীনকে সম্প্রতি পদোন্নতি দেওয়ার পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে তার বিচারিক দায়িত্ব পালনে "বিচার বিভাগীয় মনোভাবের ঘাটতি" রয়েছে বলে দাবি সাধারণ সম্পাদক এম. এ. গফুরের।তিনি বলেন, "আইনজীবীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছিল, যা আজ এজলাসে প্রকাশ পেয়েছে। আমরা সমিতির পক্ষ থেকে বিচারকের সাথে বসে বিষয়টি নিয়ে আলোচনা করব।"অন্যদিকে, ভিন্ন সুর শোনা গেছে জেলা ও দায়রা জজ আদালতের পিপি সৈয়দ সাবেরুল হক সাবুর কণ্ঠে। তিনি বিষয়টিকে "দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি" বলে দাবি করে দ্রুত মীমাংসার আশা প্রকাশ করেছেন।তবে আদালতের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত আগস্ট মাস থেকে এই আদালতটিতে স্থায়ী বিচারকের সংকট চলছে।একের পর এক বিচারকের বদলির কারণে ভারপ্রাপ্ত দিয়ে কার্যক্রম চালানোর ফলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।সিনিয়র আইনজীবীরা মনে করছেন, পূর্ণাঙ্গ ক্ষমতা না থাকায় ভারপ্রাপ্ত বিচারকের পক্ষে আইনি সেবা নিশ্চিত করা সম্ভব হয় না, যার সরাসরি প্রভাব পড়ছে বিচার ব্যবস্থায়।

আরও খবর