নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘারপাড়া ব্লাড ব্যাংকের মহৎ উদ্যোগ: অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে ধারণ করে যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন 'বাঘারপাড়া ব্লাড ব্যাংক'।শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে বাঘারপাড়া উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড এলাকা এবং আশেপাশের গ্রামীণ জনপদে ঘুরে ঘুরে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা নিজ হাতে ১০০ জন রোজা রাখা মানুষদের মাঝে ইফতারের প্যাকেটগুলো তুলে দেন।সংগঠনের সদস্যরা জানান, পবিত্র রমজান মাসে সামর্থ্যবানরা নানা আয়োজনে ইফতার করলেও, সমাজের অনেক খেটে খাওয়া মানুষ বা অসহায় পথচারী দিনভর রোজা রেখে ইফতারের সময় ভালো কিছু খাওয়ার সুযোগ পান না। তাদের মুখে সামান্য হাসি ফোটানোর লক্ষ্যে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বাঘারপাড়া ব্লাড ব্যাংকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিতরণকৃত ইফতার প্যাকেটে চিড়া ১কেজি,চিনি-৫০০গ্রাম,ছোলা-৫০০গ্রাম,খেজুর-৫০০ গ্রাম,মুড়ি ২০০ গ্রাম,সেমাই-২৫০ গ্রাম,আলু-১ কেজি,পিয়াজ-১ কেজি,গুড়া দুধ-২ প্যকেট,ডাউল-৫০০ গ্রাম,নুডুলস১ প্যাকেট সহ প্রয়োজনীয় উপকরণ ছিল।

ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘারপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ হাসিবুল ইসলাম, সংগঠনের সভাপতি: রিয়াদ হোসেন সিকু, সিনিয়র সহ-সভাপতি: মোঃ আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক: ওহিদুর রহমান রিয়াদ,সাংগঠনিক সম্পাদক: নিরব আহমেদ, প্রচার সম্পাদক: রমজানুল ইসলাম নয়ন,সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম বলেন, "রক্তদানের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাঘারপাড়া ব্লাড ব্যাংক সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি বাঘারপাড়ার মানুষের দুঃসময়ে পাশে থাকতে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আরও অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারতাম।"সামাজিক দায়বদ্ধতা থেকে এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে বাঘারপাড়া ব্লাড ব্যাংক রমজান মাসজুড়ে বিভিন্ন ধাপে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

আরও খবর