নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের সৌজন্য সাক্ষাৎ

যশোরের কৃতি সন্তান, যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব নতুন প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং তার মেধা ও শ্রম দিয়ে দেশের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়কে সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে যশোরের রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে দুই নেতার মধ্যে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়।।"অনিন্দ্য ইসলাম অমিতের ওপর দেশ ও জাতির সেবার যে মহান দায়িত্ব অর্পিত হয়েছে, তা তার যোগ্য নেতৃত্বের পরিচয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তিনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং যশোরবাসীর মুখ উজ্জ্বল করবেন।"

শুভেচ্ছা বিনিময়ের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি দেশবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সেবা নিশ্চিত করতে এবং বিশেষ করে যশোরের সামগ্রিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অনিন্দ্য ইসলাম অমিত বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি শপথ গ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। এই অর্জনে যশোরের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।সাক্ষাৎকালে যশোরের স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর