নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রমিক অধিকার আন্দোলনের এক নক্ষত্রের বিদায়: না ফেরার দেশে আমির হোসেন

যশোরের মেহনতি মানুষের প্রিয়মুখ, হোটেল শ্রমিকদের অধিকার আদায়ের আজীবন লড়াকু সৈনিক আমির হোসেন আর নেই। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাত ৪টায় বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে যশোরের শ্রমিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।আমির হোসেন কেবল একজন নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ শ্রমজীবী মানুষ। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তিনি যশোরের নিউ ভৈরব হোটেলের সিনিয়র বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। উনুন থেকে রাজপথ—সর্বত্রই তাঁর বিচরণ ছিল সগৌরবে।

১০টি হোটেলের শ্রমিকদের নিয়ে টানা ২৯ দিন ধর্মঘট করে বেতন বৃদ্ধি ও উৎসব ভাতা নিশ্চিত করেছিলেন তিনি। ২০০৯ সালের হোটেল সেক্টরের প্রথম গেজেট বাস্তবায়ন এবং শ্রম আইন কার্যকরে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। দুই ঈদে পূর্ণ মজুরি ও মে দিবসে সবেতনে ছুটির দাবিতে তিনি কখনোই আপস করেননি।বুধবার দুপুরে মরহুমের মরদেহ যশোর টাউন হল ময়দানে রাখা হলে সেখানে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানান। জোহর নামাজ শেষে এমএম আলী রোডস্থ গণপূর্ত কার্যালয় সংলগ্ন মসজিদে জানাজা সম্পন্ন হয়। এরপর চিরনিদ্রায় শায়িত হন বেজপাড়া কবরস্থানে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি মজিবর রহমান খান মহারাজ ও সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু। এক যৌথ বার্তায় তাঁরা বলেন, "আমির হোসেন ছিলেন আমাদের অভিভাবক। তাঁর লড়াই আমাদের সামনের দিনগুলোতে পথ দেখাবে।"মৃত্যুকালে তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাবেক সহ-সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই বিদায়ে শ্রমিক আন্দোলনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

আরও খবর