নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিদায়ের সুরে মুখরিত যশোর ক্যান্টনমেন্ট কলেজ: সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা

অশ্রুসিক্ত নয়ন আর অমলিন স্মৃতির পথ ধরে যশোর ক্যান্টনমেন্ট কলেজের সমাজকর্ম বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা প্রদান করেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এইচ কামরুল হাসান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেম ও আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।বিভাগীয় প্রধান ইসমত আরা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেণি শিক্ষক আব্দুর রহমান, আব্দুর রহিম এবং মেহেদী নাহিদ টিটো। প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে বিদায়ী শিক্ষার্থীরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং তাদের দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন আনিশা জামান নিশি ও এ বি সৌমিক আহমেদ। বিদায়ী বক্তব্যে সৌমিক আহমেদ বলেন, "এই ক্যাম্পাস আমাদের প্রাণের স্পন্দন। প্রকৃতির নিয়মে আজ আমাদের বিদায় নিতে হচ্ছে, তবে এখানকার প্রতিটি স্মৃতি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।" এ সময় তিনি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক 'সোহাগ ডেন্টাল কেয়ার' ও 'ড্যানী ডেন্টাল টাচ'-এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।স্মৃতিচারণ আর আনন্দ-বেদনার মিশেলে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। সবশেষে এক অপরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং গ্রুপ ফটোর মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন শিক্ষার্থীরা।

আরও খবর