নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‘ভোটকেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করুন’—যশোরে হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার

যশোরের ভৈরব চত্বর আজ রণক্ষেত্রে নয়, বরং জনসমুদ্রে পরিণত হয়েছিল। আগামী ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “শুধু ভোট দিলে হবে না, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে।যশোরবাসী সেদিনই তাদের প্রকৃত বিজয় ছিনিয়ে আনবে।”বক্তব্যের শুরুতেই হাসনাত আব্দুল্লাহ স্থানীয় দখলদার ও টেন্ডারবাজদের একহাত নেন। তিনি অভিযোগ করেন, যারা সাধারণ মানুষের জমি দখল করে এবং চাঁদাবাজি করে, তারাই আজ ঐক্যজোটের অগ্রযাত্রাকে ভয় পাচ্ছে। তিনি বলেন, “তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে। তাই সোনার বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকের জয় নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই।”‘হাসনাত অন্যায়ের বিরুদ্ধে এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র’

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের আবেগঘন ও তেজস্বী বক্তব্য রাখেন।তিনি বলেন, “হাসনাত কেবল একজন নেতা নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের প্রতীক। আগামী ১২ তারিখে জনগণের শক্তির জোয়ারে যশোরের সব সন্ত্রাসী, চাঁদাবাজ ও নারী নির্যাতনকারীদের ‘লালকার্ড’ দেখানো হবে।”পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ার। বক্তারা সবাই বিভেদ ভুলে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। সভা শেষে একটি বর্ণাঢ্য নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিণ করে, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নির্বাচনী এই সভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ছিল নজিরবিহীন নিরাপত্তা। ভৈরব চত্বর ও এর আশপাশের অলিগলিতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য মোতায়েন ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়।

আরও খবর