নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরে ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ছাত্র সমাজ: খুনিদের বিচারের দাবিতে রাজপথে বৈষম্যবিরোধী আন্দোলন

শান্তিপূর্ণ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। শুক্রবার রাতে শহরের দড়াটানা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়।বিক্ষুব্ধ ছাত্র সমাজ অভিযোগ করেছেন, সম্প্রতি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং ঝুমা ও শান্তা নামের দুই নারী কর্মীকে পুলিশের পক্ষ থেকে চরম লাঞ্ছিত ও শারীরিক নির্যাতন করা হয়েছে। এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা।

মিছিলটি দড়াটানা ভৈরব মঞ্চ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা ও কোতোয়ালী থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার নির্বাচনের আগেই নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র সমাজ দেশজুড়ে কঠোর গণআন্দোলন গড়ে তুলবে।সমাবেশে বক্তারা পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বুট দিয়ে নারী কর্মীদের লাথি মারা এবং জাবেরকে গুলি করার ঘটনা প্রমাণ করে রাষ্ট্র এখনো দমন-পীড়নের পথে হাঁটছে। তারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ও দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র সাঈদ সান ও আহ্বায়ক শাহেদ মো. রিজভী বলেন, “রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে আর কোনো স্বৈরাচারী আচরণ বরদাস্ত করা হবে না। বিচার না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত থাকবে।”কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব বিএম আকাশ, মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল, যুগ্ম সদস্য সচিব সুমাইয়া তাবাচ্ছুম খান এবং সহ-মুখপাত্র ফাতেমা বিনাসহ কয়েকশ’ সাধারণ শিক্ষার্থী। তারা রাজপথেই দাবি আদায়ের শপথ নিয়ে কর্মসূচি শেষ করেন।


আরও খবর