নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরে উদযাপিত জাতীয় গণগ্রন্থাগার দিবস: ‘জ্ঞানেই মুক্তি’র আহবানে বিজয়ীদের হাতে পুরস্কার

‘জ্ঞানেই মুক্তি, আগামী ভিত্তি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে যশোরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় গণগ্রন্থাগার দিবস। জ্ঞানালোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার সকালে যশোর জেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিণত হয়েছিল লেখক, পাঠক ও শিক্ষার্থীদের এক মিলনমেলায়।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। ডিজিটাল যুগে এসেও গ্রন্থাগারের গুরুত্ব কমার বদলে বেড়েছে। তরুণ প্রজন্মের হাতে স্মার্টফোনের পরিবর্তে বই তুলে দেওয়ার মাধ্যমেই স্বপ্নের ‘আগামী ভিত্তি’ গড়ে তোলা সম্ভব।

জেলা গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান তাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন এবং বরেণ্য গবেষক ও লেখক বেনজিন খান।লাইব্রেরি উদ্যোক্তা কবি ও সাংবাদিক মামুন আজাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের শাহাবুদ্দিন এবং সমতা গণগ্রন্থাগারের সভাপতি শ্যামল দত্ত। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম।

দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে একঝাঁক প্রতিভাবান শিক্ষার্থী। বিজয়ীদের তালিকায় রয়েছেন: রূপনীল রুদ্র (জেলা স্কুল)। কাজী মেহেজাবীন নীলিমা (সরকারি সিটি কলেজ)। সাবিকুন্নাহার (ক-গ্রুপ), জুনাইনা আকতার (খ-গ্রুপ) এবং সেজুতি বিশ্বাস (গ-গ্রুপ)।বক্তৃতা রাখেন : রুফফা নুর জাইয়ান (ক-গ্রুপ) ও দ্বিপান্বিতা রায় (খ-গ্রুপ)।অনুষ্ঠানের শেষভাগে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। শুধুমাত্র পুরস্কার জয়ই নয়, বরং পাঠাগারের সাথে নিয়মিত যুক্ত থাকার শপথ নিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আরও খবর