নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বসুন্দিয়ার ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেল আটক

যশোরের স্থানীয় রাজনীতিতে হঠাৎ উত্তাপ ছড়িয়েছে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম রাসেলের আটকের ঘটনায়। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল বসুন্দিয়ায় অভিযান চালায়। আকস্মিক এই অভিযানে চেয়ারম্যান রাসেলকে আটক করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটকের পরপরই তাকে কড়া পাহারায় যশোর কোতয়ালী মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। তিনি জানান: অভিযানটি সেনাবাহিনীর একটি বিশেষ উদ্যোগের অংশ ছিল। আটকের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বসুন্দিয়া ইউনিয়নের প্রভাবশালী এই জনপ্রতিনিধির আটকের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে খোলাসা করা হয়নি। তদন্তের স্বার্থে এবং জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Tag
আরও খবর