নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মণিরামপুরে নির্বাচনি বিধিনিষেধের ‘আলো’ নেভাল প্রশাসন: ধানের শীষের প্রার্থীর প্রতিনিধির জরিমানা

নির্বাচনি মাঠে প্রচারণার চাকচিক্য দেখাতে গিয়ে আইনের বেড়াজালে পড়েছেন যশোর মণিরামপুরের এক প্রার্থী। ধানের শীষ প্রতীকের পক্ষে আলোকসজ্জা করে আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন প্রার্থীর এক প্রতিনিধি।বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত তখন আনুমানিক সাড়ে ৭টা। মণিরামপুর উপজেলার ভান্ডারিমোড় এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণে বের হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। এসময় দেখা যায়, রাস্তার ওপর আলোকসজ্জা করে ধানের শীষ প্রতীকের প্রচারণা চালানো হচ্ছে, যা স্পষ্টতই নির্বাচনি আইনের পরিপন্থী।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ধানের শীষের প্রার্থী রশিদ আহমদের প্রতিনিধি আবু বকর সিদ্দিককে নির্বাচনি আচরণ বিধিমালার ১৩(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসও উপস্থিত ছিলেন।সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান: "রোহিতা ইউনিয়ন এলাকায় নিয়মিত তদারকি চলাকালীন আমরা দেখতে পাই, রাস্তার ওপর আলোকসজ্জা ঝুলিয়ে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষকে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে।"নির্বাচনি মাঠে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এমন জিরো টলারেন্স নীতি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও খবর