নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: অসুস্থতা কাটিয়ে ফেরা শিক্ষার্থীর স্বপ্ন কি কেড়ে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ?

মরণব্যাধি আর ভুল চিকিৎসার ধকল কাটিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিল কিশোরী আফসানা জেরিন, তখনই বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছে তার নিজ বিদ্যালয়। দীর্ঘ দুই বছর হাসপাতালের বিছানায় কাটানোর পর পড়াশোনায় ফিরতে চাইলেও তাকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না। যশোরের নিউ টাউন গার্লস হাই স্কুলের বিরুদ্ধে এমন অমানবিক আচরণের অভিযোগ তুলে রোববার (১ ফেব্রুয়ারি) যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আফসানার মা তামান্না ইসলাম।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মা তামান্না ইসলাম মেয়ের জীবনযুদ্ধের করুণ চিত্র তুলে ধরেন। তিনি জানান, ২০২২ সাল থেকে শারীরিক জটিলতায় ভুগছিল দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা।পিত্তথলির পাথর অপারেশনের সময় চিকিৎসকের ভুলে তার খাদ্যনালী কেটে যায়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আফসানাকে দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হওয়ায় ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সে অংশ নিতে পারেনি।

সংবাদ সম্মেলনে মা তামান্না ইসলামের মূল অভিযোগগুলো: ২০২৬ সালে জেরিনের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাবে। এই শেষ সুযোগটি নষ্ট হলে তার শিক্ষাজীবন চিরতরে থমকে যাবে।গত সেপ্টেম্বরে প্রধান শিক্ষিকার অনুমতি নিয়ে মেয়ে স্কুলে নিয়মিত হলেও এবং নিয়মিত বেতন-ফি পরিশোধ করলেও, টেস্ট পরীক্ষার পর তাকে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না।তামান্না ইসলামের দাবি, বিদ্যালয়ের কিছু শিক্ষক তার মেয়ের সাথে চরম দুর্ব্যবহার করেছেন এবং তাকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত অকৃতকার্য হওয়ার মিথ্যা অপবাদ দিয়ে অপমান করেছেন।প্রাইভেট না পড়ার কারণেও কিছু শিক্ষক জেরিনের প্রতি প্রতিহিংসামূলক আচরণ করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।আফসানার মা আবেগাল্পুত হয়ে বলেন, "আমার মেয়ে অসুস্থতার কারণে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল। স্কুল কর্তৃপক্ষের কাছে আমি শুধু একটু মানবিক সহযোগিতা চেয়েছি, কিন্তু তারা আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।"

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুরাইয়া শিরিন সাংবাদিকদের জানান, আফসানা জেরিন পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারেনি। অনেক বিষয়ে সে ৫ বা ৭ নম্বরের মতো অত্যন্ত কম নম্বর পেয়েছে। তিনি দাবি করেন, নিয়মানুযায়ী খাতা দেখানো হয়েছে এবং মায়ের তোলা দুর্ব্যবহারের অভিযোগ সত্য নয়।রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হতে চলায় এই বছর পরীক্ষা দিতে না পারলে একটি মেয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই সংকট নিরসনে যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।

আরও খবর