নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরে বিএনপির ‘ড্যামেজ কন্ট্রোল’: নির্বাসন কাটিয়ে মূলধারায় ফিরলেন ৬ প্রভাবশালী নেতা

রাজনৈতিক মানচিত্রের গুরুত্বপূর্ণ জনপদ যশোরে নিজেদের সাংগঠনিক শক্তিকে নিশ্ছিদ্র করতে বড় পদক্ষেপ নিল জেলা বিএনপি। দীর্ঘদিনের দলীয় ‘অচলাবস্থা’ কাটাতে এবং তৃণমূলের ক্ষোভ প্রশমনে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত ৬ প্রভাবশালী নেতার ওপর থেকে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। গত ৩০ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে মূলত এক বছরেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক নির্বাসনের অবসান ঘটল।দলীয় সূত্র বলছে, সামনে বড় ধরণের রাজনৈতিক চ্যালেঞ্জ এবং রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এমন সময়ে মাঠপর্যায়ের পরীক্ষিত নেতাদের বাইরে রাখাটা কৌশলী পরাজয় হিসেবে দেখছিলেন নীতিনির্ধারকরা। মূলত নেতাদের ভুল স্বীকার, ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে শৃঙ্খলা বজায় রাখার কড়া অঙ্গীকারের ভিত্তিতেই জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এই প্রত্যাহারের আদেশে সই করেন।

যশোরের রাজনীতিতে প্রভাব রাখা যে ৬ জন নেতা পুনরায় স্ব-পদে ফিরলেন: শার্শা থানা বিএনপির সহ-সভাপতি মো. রুহুল কুদ্দুস।বেনাপোল পৌর বিএনপির শ্রম সম্পাদক তবিবর রহমান তবি।গোগা ইউনিয়নের আজিবর রহমান বদ্দি, বাগআচড়ার আনোয়ার হোসেন, বাহাদুরপুরের নাসির উদ্দীন এবং নিজামপুর ইউনিয়নের শরিফুল ইসলাম।বেনাপোল ও শার্শা এলাকায় এই নেতাদের ফেরার খবর পৌঁছামাত্রই কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনীতি বিশ্লেষকদের মতে, এই ৬ নেতার নিজস্ব একটি ‘ভোট ব্যাংক’ ও কর্মী বাহিনী রয়েছে, যা আগামীতে বিএনপির সাংগঠনিক কর্মসূচিতে বাড়তি অক্সিজেন জোগাবে।"তৃণমূলকে শক্তিশালী করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। দলীয় শৃঙ্খলার ভেতরে থেকে সবাই মিলে কাজ করলে সংগঠন আরও গতিশীল হবে।" — দেলোয়ার হোসেন খোকন, সাধারণ সম্পাদক, যশোর জেলা বিএনপি।

আরও খবর