নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিসিটিভিতে ধরা পড়ল চুরির দৃশ্য: যশোরে সরঞ্জাম ও মাদকসহ চোর গ্রেপ্তার

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুর্ধর্ষ এক সাইকেল চোরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে হাসপাতালের অভ্যন্তর থেকেই আটক করা হয়। গ্রেপ্তারকৃত তরুণ শহরের সুজলপুর ধর্মতলা এলাকার লিটন হোসেনের ছেলে হৃদয় (২০)।গত ২৪ জানুয়ারি হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সামনে থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে চুরির সম্পূর্ণ দৃশ্য ধরা পড়ে। পুলিশ ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে এবং তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে।

মঙ্গলবার দুপুরে অভিযুক্ত হৃদয় আবারও হাসপাতালের ওভার ব্রিজের নিচে ঘোরাঘুরি করছিল। সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলেন। পরে সিসিটিভি ফুটেজের চেহারার সাথে মিল পাওয়ায় তাকে আটক করা হয়।আটককালে তার কাছ থেকে সাইকেল চুরির বিশেষ সরঞ্জাম এবং এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, হৃদয় একজন পেশাদার সাইকেল চোর। সে দীর্ঘদিন ধরে কৌশলে হাসপাতালের রোগী ও স্বজনদের সাইকেল টার্গেট করে আসছিল। সিসিটিভি ক্যামেরার প্রযুক্তিগত সহায়তায় এবার তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।বর্তমানে তার বিরুদ্ধে মাদক ও চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও খবর