নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরে বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ১০ কেজি রুপা ও মদসহ ৪ পাচারকারী আটক

যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে বিপুল পরিমাণ রুপা এবং বিদেশি মদসহ চার চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।আটক চার পাচারকারীর মধ্যে তিনজন সাতক্ষীরার এবং একজন যশোরের বাসিন্দা। তারা হলেন:তরুণ কুমার রায় (৪৭): সাতক্ষীরা কলারোয়ার ঝিকরা দক্ষিণ গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে।শিমুল মোড়ল: কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে।শামীম হোসেন: কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে।আওয়াল হোসেন: যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঢাকা থেকে একটি বড় রুপার চালান যশোরের সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।ভোর ৫টার দিকে সন্দেহভাজন চার ব্যক্তি সেখানে পৌঁছালে তাদের গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি ৫০০ গ্রাম রুপা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৫টি উন্নত মানের মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ঘড়ি এবং নগদ ৬ হাজার ২০৫ টাকা জব্দ করা হয়।বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত রুপা ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ ৮৯ হাজার ৭০৫ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা এই বিপুল পরিমাণ রুপা ঢাকা থেকে সংগ্রহ করেছিল এবং সুযোগ বুঝে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছিল।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত রুপা যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আসামিদের যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হচ্ছে।

Tag
আরও খবর