নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যথাযথ মর্যাদায় মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মদিন উদযাপন

কপোতাক্ষের তীরে আজ সেই চেনা কোলাহল নেই, নেই মেলার নাগরদোলার শব্দ। তবে মেলার শূন্যতা ছাপিয়ে এক পশলা মানবিকতা আর শুদ্ধ সাহিত্যচর্চায় উদযাপিত হলো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রথাগত 'মধুমেলা' পিছিয়ে গেলেও, আজ রবিবার কবির জন্মতিথিতে সাগরদাঁড়ির মধুপল্লী সেজেছিল এক স্নিগ্ধ সাজে।এবারের আয়োজনে যশোর জেলা প্রশাসন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কবির জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ৮ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের এই মহতি উদ্যোগ উপস্থিত সুধীজন ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে, যা জন্মদিনের আনুষ্ঠানিকতায় যোগ করেছে এক ভিন্ন মাত্রা।সকাল থেকেই কবির স্মৃতিবিজড়িত আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসন। পরে মধুমঞ্চে কবির জীবন ও সাহিত্যকর্মের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ 'সনেট'-এর মোড়ক উন্মোচন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রধান আলোচক হিসেবে ড. মোস্তাফিজুর রহমান এবং মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ মহাকবির বৈপ্লবিক সাহিত্যজীবন নিয়ে আলোকপাত করেন। প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মোজাম্মেল হোসেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।প্রতিবছর এই দিনে সাগরদাঁড়ি মেলাঙ্গন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকলেও এবার পরিবেশ ছিল শান্ত। তবে এই নিস্তব্ধতা সাময়িক। জেলা প্রশাসক জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর সুবিধাজনক সময়ে পুনরায় বর্ণিল আয়োজনে সপ্তাহব্যাপী 'মধুমেলা' অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে শুধু আলোচনা নয়, খুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রফিকুল হাসান এবং কেশবপুর থানার ওসি সুকদেব রায়।

আরও খবর