নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

২৭ জানুয়ারি যশোরে আমিরে জামায়াতের জনসভা: সফল করতে জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের যশোর আগমন ও আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জনসভাকে সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত। আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জনসভার প্রস্তুতি ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৮:৩০ মিনিটে যশোর শহরের ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। জেলা জামায়াতের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই জনসভায় যশোর ও আশপাশের জেলা থেকে প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষের সমাগম ঘটবে।

সংবাদ সম্মেলনে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল জানান, এই জনসভাটি মূলত ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রচারণার অংশ। জনসভায় আমিরে জামায়াত যশোরের উন্নয়নে এবং জাতীয় রাজনীতিতে দলের অবস্থান পরিষ্কার করবেন।যশোরের দীর্ঘদিনের ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান।যশোর মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করা।ভৈরব নদ সংস্কার এবং যশোরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করার দাবি।আগামী নির্বাচনে ১০-দলীয় জোটের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া।জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে যশোর শহরজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শহরের প্রধান প্রধান সড়কে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে। জনসভার শৃঙ্খলা রক্ষায় দলীয় স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের মনোনীত প্রার্থী আব্দুল কাদের, জেলা নায়েবে আমির এবং শহর ও জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে যশোরবাসীকে এই জনসভায় উপস্থিত হয়ে সফল করার আহ্বান জানান।

আরও খবর