নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘারপাড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

যশোরের বাঘারপাড়া উপজেলায় দীর্ঘদিনের মানসিক রোগে আক্রান্ত হয়ে ইসহাক বিশ্বাস (৪৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার মহিরন গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ইসহাক বিশ্বাস ওই গ্রামের মৃত আব্দুল হাই বিশ্বাসের সেজো ছেলে এবং দুই সন্তানের জনক।পারিবারিক সূত্রে জানা গেছে, ইসহাক বিশ্বাস পূর্বে স্ট্রোক করার পর থেকে দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের মাধ্যমে তিনি কিছুটা সুস্থ থাকলেও গতকাল শনিবার সকাল থেকে হঠাৎ তার মানসিক অস্থিরতা ও পাগলামি বেড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে শান্ত রাখার চেষ্টা করলেও রাতের শেষ ভাগে সবার অগোচরে তিনি নিজ ঘরের আড়ার সাথে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন।আজ সকালে ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক যন্ত্রণার কারণেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছে তার পরিবার ও স্থানীয়রা। ইসহাক বিশ্বাসের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর