নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ, রাতেই নির্মিত হলো স্পিড ব্রেকার

যশোর সদর উপজেলার ফতেপুর দায়তলা এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ৫ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ স্থানীয় জনতা।এতে যশোর–নড়াইল–মাগুরা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও চালক।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ফতেপুর গ্রামের বাসিন্দা রাম দত্ত সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এই দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে আসেন এবং সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছান। তবে এলাকাবাসী তাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেন। 

আন্দোলনকারীদের স্পষ্ট দাবি ছিল—ঘটনাস্থলে এখনই স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে, অন্যথায় তারা রাস্তা ছাড়বেন না।দীর্ঘ সময় ধরে চলা এই অচলাবস্থার কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। অবশেষে প্রশাসনের মধ্যস্থতায় এবং সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার পর তাৎক্ষণিকভাবে নির্মাণ সরঞ্জাম নিয়ে কাজ শুরু করার সিদ্ধান্ত হয়।রাত সাড়ে ১০টার দিকে সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা স্পিড ব্রেকার নির্মাণকাজ শুরু করলে স্থানীয়রা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি শান্ত হয়। এ সময় এলাকাবাসীর একটি প্রতিনিধি দল দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করেন। রাত ১২টা পর্যন্ত নির্মাণকাজ চলমান থাকতে দেখা গেছে।কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান:"পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। জনগণের যৌক্তিক দাবির প্রেক্ষিতে সড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে রাতেই স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।"বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আহত রাম দত্তের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরও খবর