নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোর-২ আসনে ফিরলেন সাবিরা মুন্নী: ইসি’র রায়ে প্রার্থিতা বৈধ

নাটকীয় মোড় শেষে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে তার লড়াইয়ের আর কোনো বাধা রইল না।শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত দেয় কমিশন। এর আগে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম। তার অভিযোগ ছিল, সাবিরা সুলতানা মুন্নী তার প্রয়াত স্বামীর ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন এবং সেই ঋণ পরিশোধ না হওয়ায় তিনি প্রার্থী হওয়ার যোগ্য নন।

ইসি সূত্রে জানা গেছে, দীর্ঘক্ষণ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি কমিশন। শুনানি শেষে দীর্ঘ পর্যালোচনার পর জহরুল ইসলামের আপিল আবেদনটি নামঞ্জুর করা হয় এবং রিটার্নিং কর্মকর্তার পূর্ববর্তী সিদ্ধান্তই বহাল রাখা হয়।সাবিরা সুলতানা মুন্নী বর্তমানে যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে তার স্বামী ও তৎকালীন বিএনপি নেতা নাজমুল ইসলাম ঢাকা থেকে অপহৃত ও নিহত হওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে জনপ্রিয় এই প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে ঝিকরগাছা ও চৌগাছা এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সমর্থকরা।এ রায়ের পর এক প্রতিক্রিয়ায় সাবিরা সুলতানা মুন্নীর সমর্থকরা জানান, এটি সত্য ও ন্যায়ের জয়। তারা এখন পূর্ণ উদ্যমে ধানের শীষের প্রচারণায় নামতে প্রস্তুত।

আরও খবর