নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

'কলম হাতে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল রাব্বির, এখন লড়ছেন মৃত্যুর সাথে'

পরীক্ষার হলে কলম চালানোর কথা ছিল তার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের অ্যাম্বুলেন্সে। যশোরে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রাব্বি সোহরাব (২৬) নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত রাব্বি মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের শেরআলী মদনপুর গ্রামের তারেক হোসেনের ছেলে। তিনি যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থী।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ কলেজে পরীক্ষায় অংশ নিতে আসছিলেন রাব্বি। পথিমধ্যে চাঁচড়া ডালমিল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর ছিটকে পড়েন তিনি। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রাব্বির মাথায় আঘাত অত্যন্ত গুরুতর এবং তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। যশোরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। বর্তমানে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।এ ঘটনায় রাব্বির পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আরও খবর