নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার দুই প্রতারক বাঘারপাড়ায় আটক: সমাজসেবা অফিসের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় সরকারি অনুদান পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎকালে দুই পেশাদার প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ (বুধবার) উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় তাদের হাতেনাতে ধরা হয়।আটককৃতদের পরিচয়:মোঃ আলমগীর হোসেন, পিতা: আনারুল ইসলাম, গ্রাম: নলকুড়া, সাতক্ষীরা সদর।শেখ বিলাল হোসেন, পিতা: মৃত নুর উদ্দিন শেখ, গ্রাম: নলকুড়া, সাতক্ষীরা সদর।অভিযুক্তরা দীর্ঘদিন ধরে খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় সক্রিয় ছিল। তারা সাধারণ ও অসহায় মানুষকে লক্ষ্য করে বলত, "উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আপনারা ৩০ হাজার টাকার অনুদান পাবেন।" এই অনুদান দ্রুত পাইয়ে দেওয়ার কথা বলে ফরম পূরণ বা প্রসেসিং ফি বাবদ জনপ্রতি ৫ থেকে ৬ হাজার টাকা হাতিয়ে নিত তারা।

আজ পাঠান পাইকপাড়া গ্রামে একইভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যানকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করেন। কথায় অসঙ্গতি থাকায় এবং কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় তাদের আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে এবং ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকারি কোনো অনুদানের জন্য মাঠ পর্যায়ে নগদ টাকা লেনদেনের কোনো নিয়ম নেই। এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে। কেউ অনুদানের কথা বলে টাকা চাইলে দ্রুত স্থানীয় প্রশাসন বা ইউনিয়ন পরিষদকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর