নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সড়কের মরণফাঁদে প্রাণ গেল শিপনের: শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে নিথর দেহ

 সড়কের এক মরণফাঁদ কেড়ে নিল জুলফিকার আলি শিপনের (৪৫) প্রাণ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার বাহাদুরপুর চিড়ার মিলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বাইসাইকেলে চড়ে শ্বশুরবাড়ি থেকে নিজের ঠিকানায় ফেরা হলো না তার, পথেই পিষ্ট হতে হলো ট্রাকের চাকায়।পারিবারিক সূত্রে জানা যায়, শিপন যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খালধার রোডের বাসিন্দা। সকালে তিনি সদর উপজেলার হাশিমপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর চিড়ার মিলের সামনে সড়কের একটি ভাঙা খাদে পড়ে শিপন বাইসাইকেলসহ নিয়ন্ত্রণ হারান। ঠিক সেই মুহূর্তেই ঢাকা মেট্রো-ট ১৩-৬১৭৮ নম্বরের একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হন। খবর পেয়ে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।সড়কের বেহাল দশা এবং ভাঙা খাদের কারণে এভাবে একজন মানুষকে প্রাণ দিতে হওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও খবর