নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অপরাধ দমনে গ্রাম পুলিশই পুলিশের প্রধান ভরসা: যশোরের এসপি

তৃণমূল পর্যায়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে নিবিড় সমন্বয় ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখা জরুরি, কারণ মাঠ পর্যায়ের যেকোনো তথ্য পেতে গ্রাম পুলিশই প্রধান সহায়ক হিসেবে কাজ করে।সোমবার যশোর কোতোয়ালি থানা চত্বরে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।পুলিশ সুপার বলেন, "গ্রাম পুলিশ সদস্যরা সরাসরি মানুষের সঙ্গে মিশে থাকেন। অনেক সময় দুর্গম বা প্রত্যন্ত অঞ্চলের অপরাধীদের তথ্য তাদের মাধ্যমেই দ্রুত পুলিশের কাছে পৌঁছায়। বাংলাদেশ পুলিশ সবসময় গ্রাম পুলিশের পাশে রয়েছে এবং তাদের আন্তরিক সহযোগিতা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে।"

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম পুলিশ সদস্যদের বিশেষ দিকনির্দেশনা দেন এসপি। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিতে হলে গ্রাম পুলিশকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।আলোচনা সভা শেষে পুলিশ সুপার নিজ হাতে গ্রাম পুলিশ সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন। কনকনে শীতে পুলিশের পক্ষ থেকে এই উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সদস্যরা। এ সময় তিনি তাদের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)।আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল)।ফারুক আহম্মদ, অফিসার ইনচার্জ (ওসি), কোতোয়ালি মডেল থানা।এছাড়া জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরও খবর