নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোর-৪ আসনে বিএনপির ‘কৌশলী’ মনোনয়ন: আইয়ুবের সাথে ব্যাকআপ ফারাজী

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে নাটকীয় মোড় নিয়েছে বিএনপির মনোনয়ন। এ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে মূল প্রার্থী করা হলেও শেষ মুহূর্তে ‘ব্যাকআপ’ বা বিকল্প প্রার্থী হিসেবে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীকেও দলীয় মনোনয়নপত্র দেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের ব্যাংক ঋণ সংক্রান্ত কিছু পুরনো আইনি জটিলতা রয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় যদি কোনো কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়, তবে যেন আসনটি শূন্য না থাকে—সেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই মতিয়ার রহমান ফারাজীকে প্রস্তুত রাখা হয়েছে। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, ২০১৮ সালের নির্বাচনেও দল এ ধরনের বিকল্প প্রার্থীর কৌশল অনুসরণ করেছিল।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব জানান, বৃহস্পতিবার রাতে মতিয়ার রহমান ফারাজীকে ব্যাকআপ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "আমার ব্যাংক সংক্রান্ত কিছু কারিগরি জটিলতা ছিল, যা ইতিমধ্যে সমাধান হয়েছে। এরপরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সবুজ সংকেত দিয়েছেন। ইনশাআল্লাহ, আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় বাঘারপাড়া উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আমি মনোনয়নপত্র জমা দেব।"অন্যদিকে, বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া মতিয়ার রহমান ফারাজী জানান, অভয়নগর ও বাঘারপাড়া এলাকার তৃণমূলের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই এই আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। তিনি দাবি করেন, টি এস আইয়ুবের আর্থিক জটিলতা নিয়ে করা একটি আবেদন সম্প্রতি আদালতে খারিজ হয়েছে। এমন পরিস্থিতিতে দল ঝুঁকি না নিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে তাকে মনোনয়নপত্র ও অঙ্গীকারনামা প্রদান করে।একই আসনে দলের দুইজন শক্তিশালী নেতাকে মনোনয়নপত্র দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূলের একটি অংশ টি এস আইয়ুবের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগকে প্রাধান্য দিলেও অন্য একটি অংশ ফারাজীর মনোনয়নকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে দলটির জেলা পর্যায়ের নেতারা জানিয়েছেন, চূড়ান্ত লড়াইয়ে কে ‘ধানের শীষ’ প্রতীক পাবেন, তা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পরেই নিশ্চিত হওয়া যাবে।এখন সবার নজর এখন ২৯ ডিসেম্বরের মনোনয়নপত্র জমা এবং পরবর্তী যাচাই-বাছাইয়ের দিকে।


আরও খবর