নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের পাশে অনিন্দ্য ইসলাম অমিত

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মী ও সাধারণ মানুষের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি যশোর সদর হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন নেতাকর্মীদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন। বিশেষ করে কচুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খানসহ দলীয় আন্দোলনে আহত বিভিন্ন স্তরের নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এসময় তিনি উপস্থিত কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক অগ্রগতির বিষয়ে অবহিত হন।

হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত ও নির্যাতনের শিকার হয়েছেন। এই ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি একটি পরিবার, আর এই বিপদের দিনে দল সবসময় তার কর্মীদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।"তিনি আরও যোগ করেন, "সরকারের দমন-নিপীড়ন সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যাননি। কোনো নির্যাতনই আমাদের আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না।" আহতদের মনোবল অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে তিনি উপস্থিত সকলের কাছে তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।এসময় জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর