নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘারপাড়ায় প্রথম বিজয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস আর নেই

যশোরের বাঘারপাড়া উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার, প্রথম বিজয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার সময় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের কৃতি সন্তান এবং মরহুম আমিন উদ্দিন বিশ্বাসের বড় ছেলে।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আব্দুল আজিজ বিশ্বাস সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর বাঘারপাড়া উপজেলায় প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলনের বিরল গৌরব অর্জন করেন তিনি। তাঁর সাহসিকতা ও দেশপ্রেম তাঁকে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের কাছে এক অনন্য উচ্চতায় ও বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছিল।

তিনি দীর্ঘ সময় বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে তিনি আমৃত্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তাঁর মৃত্যুতে বাঘারপাড়া উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের পরিবার জানিয়েছে, আজ ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) জোহর নামাজের পর তাঁর নিজ গ্রাম দোহাকুলায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালো, যাঁর অবদান বাঘারপাড়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও খবর