নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নির্বাচনের আগে গণভোট নয়, তফসিল দিন; পানি ঘোলা করবেন না: যশোরে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে, এর আগে নয়।


এছাড়া, অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি। উপদেষ্টাদের উদ্দেশে তিনি ‘পানি ঘোলা না করার’ এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা না করার আহ্বান জানান।বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি ভেসে আসা দল নয়। বিএনপিকে খাটো করে দেখবেন না। আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।’ তিনি রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বহু রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের পথে ফেরার এই সুযোগ যেন কোনো মহলের চক্রান্তে বিনষ্ট না হয়।



মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন। তিনি বলেন, সংস্কার কমিশনের সব সভায় বিএনপি গিয়ে মতামত দিয়েছে। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে কাজ শুরু করা উচিত। তিনি দাবি করেন, সে অনুযায়ী কাজ না করে তারা পক্ষপাতদুষ্টু হয়ে কাজ করছেন এবং ‘দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে।তিনি আরও বলেন, ‘আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আপনারা নতুন করে শুরু করছেন। আপনারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। সেটা এ দেশের জনগণ মেনে নেবে না।


প্রয়াত নেতা তরিকুল ইসলামকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি একটি ‘ইনস্টিটিউট’ ছিলেন। তিনি ফ্যাসিস্টের বিয়োগাত্মক বিদায় দেখে যেতে পারলেন না। তিনি ছাত্র জীবন থেকে সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, কিন্তু জনগণকে ছেড়ে যাননি। পরবর্তী প্রজন্মের শিক্ষ গ্রহণের জন্য তাঁর জীবনী লেখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিনী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং পুত্র কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মঞ্চে উপস্থিত ছিলেন।

আরও খবর