নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোর-৪ আসনে ঐক্যবদ্ধ মহিলা দলের কর্মসূচি; ইন্জিনিয়ার টিএস আইয়ুবের সাথে মতবিনিময় সভা সম্পন্ন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জননেতা জনাব ইন্জিনিয়ার টিএস আইয়ুব-এর সাথে বাঘারপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। আজ ৩১ অক্টোবর শুক্রবার এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে মহিলা দলের নেতা-কর্মীরা নির্বাচনী প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।সভায় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের শীর্ষস্থানীয় নেত্রী ও কর্মীরা। এই মতবিনিময় সভার প্রধান উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ে দলের মহিলা কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং ভোটের মাঠে তাদের ভূমিকা স্পষ্ট করা।

ইন্জিনিয়ার টিএস আইয়ুব তাঁর বক্তব্যে মহিলা দলের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, "যেকোনো নির্বাচনে মহিলা দলের নেত্রীরাই হলেন আমাদের প্রধান শক্তি। মা-বোনেরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তবে ধানের শীষের বিজয় নিশ্চিত।" তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য ধানের শীষের বিজয় অপরিহার্য।মহিলা দলের নেত্রীরা সভায় তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক চিত্র তুলে ধরেন এবং ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল নিয়ে আলোচনা করেন।তারা ঐক্যবদ্ধভাবে টিএস আইয়ুবের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে কর্মীরা নতুন করে উদ্দীপনা নিয়ে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেন।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মতবিনিময় সভাটি যশোর-৪ আসনে বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং নির্বাচনের আগে মহিলা ভোটারদের সংগঠিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

আরও খবর