নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয় কন্যাশিশু দিবস: বাঘারপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা

বুধবার (৮ অক্টোবর) যশোরের বাঘারপাড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুদের অধিকার ও গুরুত্ব তুলে ধরতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোভন সরকার। তিনি কন্যাশিশুদের শিক্ষা, নিরাপত্তা এবং তাদের প্রতি বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করেন।উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এবং আনছার ভিডিপি কর্মকর্তা শাহীনা আক্তার।এছাড়াও, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা কন্যাশিশুদের সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

আরও খবর