নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে বাসুয়াড়ীতে কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশ-ফেরত অভিবাসীদের সমাজে সফলভাবে পুনরেকত্রীকরণের লক্ষ্যে গত বুধবার (৮ অক্টোবর) বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।ইউরোপীয় ইউনিয়ন এবং দেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত 'ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)' প্রকল্পের অধীনে এই ইউনিয়ন কর্মশালাটি আয়োজন করা হয়।

দুপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় নিরাপদ উপায়ে বিদেশ গমন এবং বিদেশ থেকে ফিরে আসা ব্যক্তিদের সামাজিক, মানসিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।কর্মশালায় বক্তারা বলেন, সঠিক তথ্য ও দক্ষতা নিয়ে বিদেশ গেলে যেমন অভিবাসন নিরাপদ হয়, তেমনি বিদেশ-ফেরতদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে তারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। এ সময় ব্র্যাকের পক্ষ থেকে 'প্রত্যাশা-২' প্রকল্পের আওতায় বিদেশ-ফেরতদের জন্য দেওয়া নানা ধরনের সহযোগিতা যেমন মনো-সামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হামিমুর রহমান, ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান, ব্র্যাক কর্মকর্তা রুকাইয়া হাসান এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার বৈশাখী মল্লিক।এতে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি এবং গ্রাম পুলিশসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ নিয়ে তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।


আরও খবর