নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাইপ্রাসে ছাদ থেকে পড়ে যশোরের সন্তান হাফিজুরের মর্মান্তিক মৃত্যু

ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র তেরো দিন আগে ইউরোপের দেশ সাইপ্রাসে পাড়ি জমিয়েছিলেন যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের হাফিজুর রহমান (৪৫)। কিন্তু তাঁর সেই স্বপ্ন এক নিমেষেই ভেঙে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। নির্মাণ কাজ করার সময় সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার ছয় দিন পর মঙ্গলবার রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবাসী শ্রমিক।তিনি পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে। মাত্র তেরো দিন আগে, গত ৯ সেপ্টেম্বর ইউরোপে পাড়ি জমানোর পর ১৭ সেপ্টেম্বর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন তিনি। কিন্তু জীবনের কী নির্মম পরিহাস, কাজের প্রথম দিনেই অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করলেও টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি হার মানেন।পরিবার সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় ১২ লাখ টাকা খরচ করে এক বন্ধুর মাধ্যমে সাইপ্রাসে গিয়েছিলেন হাফিজুর। এর মধ্যে ৭ লাখ টাকাই ছিল মানুষের কাছ থেকে নেওয়া ঋণ। তাঁর অকাল মৃত্যুতে একদিকে যেমন স্বজন হারানোর বেদনা, তেমনি অন্যদিকে রেখে যাওয়া বিশাল ঋণের বোঝা পরিবারটিকে অসহায় করে তুলেছে।

দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গরুর ব্যবসা বন্ধ থাকায় বহু মানুষই এখন জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন। হাফিজুরও ছিলেন তাঁদেরই একজন। তাঁর মৃত্যুতে পুরো পুটখালী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য তানজিলা খাতুন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, "সংসারের অভাব ঘোচাতে বিদেশে গিয়েছিল হাফিজুর। তাকে হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেল। দ্রুত যেন তাঁর মরদেহ দেশে ফেরত আসে, সে বিষয়ে সরকারের সহযোগিতা চাই।"শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানিয়েছেন, নিহত হাফিজুরের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে উপজেলা প্রশাসন দ্রুত মরদেহ দেশে ফেরাতে সব ধরনের সহযোগিতা করবে।বিদেশে গিয়ে প্রবাসী হওয়া হাফিজুরের স্বপ্ন এখন নিথর মরদেহ হয়ে ফিরে আসছে। পেছনে পড়ে রইল শোকে পাথর হয়ে যাওয়া পরিবার, অনিশ্চয়তার বোঝা এবং পুটখালী গ্রামের ভারি আকাশ।


আরও খবর