নিজ বাড়ি থেকে নিগার সুলতানা (৬০) নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কর্ণা ভিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।নিগার সুলতানা হামিদপুর নারাঙ্গালী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রায় তিন বছর আগে অবসর নেন। তিনি ওই ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় একাই থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই-তিন দিন ধরে তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় ভাড়াটিয়াদের সন্দেহ হয়। বৃহস্পতিবার সকালে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে তারা পুলিশে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, নিগার সুলতানা নানা রোগে ভুগছিলেন। ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। তাই ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তিনি অসুস্থতাজনিত কারণেই মারা গেছেন। এ বিষয়ে তাদের তদন্ত অব্যাহত আছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
৪ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে