নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরে বেয়াই হত্যা: বেয়াইন অভিযুক্ত,অন্য ৬ আসামিকে অব্যাহতি চেয়ে চার্জশিট

যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে আলোচিত বেয়াই সিরাজুল ইসলাম কুটি হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ। তদন্ত শেষে মামলার প্রধান আসামি হিসেবে নিহতের বেয়াইন মাসুরা বেগমকে অভিযুক্ত করা হয়েছে। তবে মামলার এজাহারভুক্ত অপর ছয় আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল-আমিন এই চার্জশিট দাখিল করেন।চার্জশিটে অভিযুক্ত একমাত্র আসামি হলেন বাহাদুরপুর গ্রামের মৃত মোকাম খানের মেয়ে মাসুরা বেগম। তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় অব্যাহতি পাওয়া ছয়জন হলেন মাসুরার মেয়ে মনিকা খাতুন, জামাই রেজাউল ইসলাম রেজা, বোন রোজিনা বেগম খুশি, বোনাই মনিরুল ইসলাম, আরেক মেয়ে সুমাইয়া ইসলাম ও আকাশ।

নিহত সিরাজুল ইসলাম কুটির ভাই ও মামলার বাদী মফিজুল ইসলাম ইমনের অভিযোগ থেকে জানা যায়, আসামি মাসুরা বেগম হাসি তার জামাই মেহেদী হাসানকে বিদেশে পাঠানোর কথা বলে সিরাজুল কুটির কাছ থেকে ১২ লাখ টাকা নেন। তাদের মধ্যে ১৫ লাখ টাকার চুক্তি হয়েছিল। কিন্তু মেহেদীকে বিদেশে পাঠাতে মাসুরা বেগম নানা টালবাহানা শুরু করেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।গত ২৯ মার্চ সকালে পাসপোর্ট ও বাকি তিন লাখ টাকা নিয়ে সিরাজুল ইসলাম কুটি ও তার ভাই মফিজুল ইসলাম ইমনের সাথে মাসুরার বাড়িতে দেখা করতে যান। সেখানে টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুরা বেগম ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা করেন। অভিযোগ অনুযায়ী, এসময় তারা সিরাজুলকে ছুরিকাঘাত করে, লোহার রড দিয়ে পিটিয়ে, চোখ উপড়ে ফেলে এবং অণ্ডকোষ চেপে ধরে হত্যা করেন।তদন্ত কর্মকর্তা এসআই আল-আমিন জানান, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ৭ জনকে আসামি করা হলেও, তদন্তে কেবল মাসুরা বেগমেরই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। অন্য ছয় আসামির বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে।


আরও খবর