পূর্ব শত্রুতার জের ধরে যশোরে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে। বাঘারপাড়া উপজেলার জয়রামপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে মারামারিতে ৬ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে জামদিয়া গ্রামের মৃত জলিল সরদারের তিন ছেলে জামাল (৪৮), জুয়েল (৪২) ও জালাল (৫০) রয়েছেন। অপর পক্ষে, আব্দুল মান্নান সর্দারের তিন ছেলে ইকরামুজ্জামান (৩৩), মাজহারুল (২৯) ও পরান (২১) আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, পুরনো বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সবার আঘাত গুরুতর হলেও তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
৪ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে