নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘারপাড়ায় ভি ডাব্লিউ বি কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু

যশোরের বাঘারপাড়া উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভি ডাব্লিউ বি) কর্মসূচির আওতায় দুস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি বাবু পতিত পাবন রায়-এর উপস্থিতিতে এবং মাসুম বিশ্বাসের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানটি পরিচালিত হয়। এই কর্মসূচির আওতায়, প্রতি মাসে একজন উপকারভোগী ৩০ কেজি করে চাল পাবেন। আগামী দুবছর পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

উদ্বোধনী দিনে জামদিয়া ইউনিয়নের ২৪৪ জন উপকারভোগীর মাঝে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসের চাল বিতরণ করা হয়।উপকারভোগীদের এই চাল তোলার জন্য প্রতি মাসে ২২০ টাকা করে সঞ্চয় জমা দিতে হবে। সঞ্চয়ের এই অর্থ বছর শেষে এককালীন ফেরত দেওয়া হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এফ এম আসলাম হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ফরিদ আহম্মাদ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আ. হালিম মোল্যা, সাবেক যুবদল সভাপতি মো. আক্তারুজ্জামান মোল্যা এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আ. সালাম।


আরও খবর