নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দরাজহাটে ৩ কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

যশোরের দারাজহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা মূল্যের ১৭টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত যুবকের নাম সঞ্জয় সরকার (২৫)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা যশোর-নড়াইল সড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এ সময় সঞ্জয় সরকারকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে তল্লাশি করা হলে তার কোমরে বিশেষ কৌশলে লুকানো ১৭টি সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৯৩৪ গ্রাম।

জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানান, এই স্বর্ণের চালানটি তিনি ঢাকার ধোলাইপাড় থেকে নিয়ে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার ৮০০ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৮৮ টাকাও জব্দ করা হয়।আটকের পর সঞ্জয়কে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়। বিজিবির এই সফল অভিযানে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও খবর