নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরে সফলভাবে সম্পন্ন হলো তিন দিনব্যাপী মেথড অ্যাক্টিং ওয়ার্কশপ

নাট্য গবেষণা কেন্দ্র (টিআরসি)-এর উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী 'মেথড অ্যাক্টিং' বিষয়ক একটি কর্মশালা সফলভাবে শেষ হয়েছে। গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চারুপীঠ আর্ট গ্যালারিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে যশোর অঞ্চলের বিভিন্ন নাট্য সংগঠনের ২০ জন তরুণ ও অভিজ্ঞ শিল্পী অংশ নেন।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব অরুন মজুমদার, আতিকুজ্জামান রনি, আসিফ খান এবং শিপন চৌধুরী।তারা অংশগ্রহণকারীদের স্ট্যানিস্লাভস্কি প্রণীত মেথড অ্যাক্টিং-এর মৌলিক তত্ত্ব ও ব্যবহারিক কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এই পদ্ধতির মাধ্যমে কীভাবে একজন অভিনেতা চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও অনুশীলন করানো হয়।

২ সেপ্টেম্বর সন্ধ্যায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে একটি ফাইনাল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা '১' নামের একটি নাট্যাংশ পরিবেশন করেন। তাদের মনোমুগ্ধকর অভিনয় দর্শক ও অতিথিদের প্রশংসা অর্জন করে।অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব দীপংকর দাস রতন, নাট্য ব্যক্তিত্ব সারোয়ার আলম খান দুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহামুদ হাসান বুলু, শিশুসাহিত্যিক ও সাংবাদিক রিমন খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনর রশীদ, শিক্ষক জসিম উদ্দিন এবং অধ্যাপক শাহ্জাহান কবীরসহ যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অ্যাড. চুন্নু সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।কর্মশালায় ধারাবাহিক অনুশীলন ও চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনজন সেরা অভিনয়শিল্পীকে বিশেষ স্মারক প্রদান করা হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতে নতুন ও অভিজ্ঞ নাট্যশিল্পীদের দক্ষতা বৃদ্ধি এবং নাট্যভাবনা বিকাশের জন্য নিয়মিতভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।

আরও খবর