নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভালো কাজ করা লোকেরা অসহায় হয় সহজ সরল হয়- পরিমল বিশ্বাস

এ দেশে খারাপ কাজ করলে অনেকেই পেছনে গালি দেয়। বাধা দেয়া বা সামনে এসে বুক ফুলিয়ে তার প্রতিবাদ করার সাহস হয় না অনেকের। কিংবা যাদের সেই সাহস আছে, ইচ্ছে করলে বাধা দিতে পারত, তারাই খারাপ কাজগুলোর নেপথ্য কারিগর। তাই এই নষ্ট শহরে ভালো কাজ করা রিস্ক, ভালো কাজ করা লোক সংখ্যালঘু। বরং ভালো কোনো কাজ করতে গেলে নানা জটিলতায় আটকে যেতে হয়। হাজার প্রশ্নের মুখোমুখি হতে হয়, জবাবদিহি করা লাগে। কারণ সবাই জানে, ভালো কাজ করা লোকেরা অসহায় হয়, সহজ সরল হয়।আর সহজ-সরল না হলে কেউ নিজের খেয়ে সামাজিক কাজ, মানবসেবার কাজ করে? আমি সব স্বেচ্ছাসেবীকে বোকাই বলি। অন্তত এ দেশের প্রেক্ষাপটে, অবৈধভাবে ধান্ধাবাজি করার যুগে যারা বিনা পয়সায় নিজের গাটির পয়সা খরচ করে সমাজের দেশের পরিবেশের উন্নয়নে কাজ করে তারা বোকা? তেমন এক বোকা মানুষকে আমি চিনি। তিনি আমার খুব  প্রিয় মানুষ পরিমল বিশ্বাস । রোগাক্লিষ্ট মানুষ! তার কোন ঠেকা পড়েছে,  সামাজিক, মানবিক কাজ করার? কী প্রয়োজন এই ছিপছিপে শরীর নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার সচেতনতায় দৌড়ঝাঁপ করার।তবে আমরা যারা এই সামাজিক কাজ করা বোকা। আমরা জানি, একটা ঠেকা আছে। একটা প্রয়োজন আছে। আর সেই ঠেকা বা প্রয়োজনটা বিবেকের। যে নিজের বিবেকের কাছে জবাবদিহি করে না, সে তো মানুষ নয়। বিবেকের তাড়নায় এ কাজগুলো করেন প্রত্যেক সমাজসেবী, স্বেচ্ছাসেবীরা। পরিমল বিশ্বাস কে আমি তেমনি বিবেকের চেতনায় উজ্জীবিত একজন মানুষ মনে করি।"আমি নই আমরাই সেবা সংঘ"  নামক একটা সংগঠন করে তিনি অবিরত সামাজিক ও জনসচেতনতার কাজ করে যাচ্ছেন। অসহায়দের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন হাজার সীমাবদ্ধতা নিয়েও।এই দেনা-পাওনা, তেলাতেলির শহরে এসব কাজ করায় অনেককে পাশে পাওয়া যায় না। নেতার পেছনেও তো দৌড়ায় যতদিন পদ আছে। কিন্তু মূলত কাজের জায়গায় কেউ এগিয়ে আসে না।

কিন্তু এগিয়ে আসেন পরিমল বিশ্বাসের মতো কিছু মানুষ। নিজেদের হাজার সীমাবদ্ধতা নিয়ে মানুষের জন্য কিছু করার তাগিদে ঘুরে বেড়ান দিগন্ত থেকে দিগন্তে।নানা সামাজিক কাজ করা মানুষটা তার নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ, জায়নামাজ বিতরণ, ফ্রী চিকিৎসা প্রদান, শিক্ষা উপকরণ বিতরন ইত্যাদি কাজ করে যাচ্ছেন, আমি জানি, কাজ করা লোক দমে যাবেন না। পরিমল বিশ্বাসের কাজগুলোও সব সময়  সফল হয়ে যায়। আল্লাহ ভালো কাজের জন্য সবাইকে কবুল করেন । ভালো কাজ করা মানুষগুলো একদিন সব ফেলে সম্মানের উচ্চ আসনে উঠে দাঁড়াবেই। আমরা সেদিনও হয়তো অনেক নিচে দাঁড়িয়েও নির্লজ্জের মতো বলব, কী দরকার ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর?

আসুন, ভালো কাজ করি, করাই, সহযোগিতা করি। না পারলে যে করছে তাকে উৎসাহীত করি। নিজের যোগ্যতা অনুযায়ী পাশে দাঁড়িয়ে লাইনটা লম্বা করি। তা নাহলে দেখবেন, একদিন সব কিছু নষ্টদের দখলে যাবে। সেদিন এই আমরাই দাঁত কেলিয়ে বলব, ‘দ্যাশটা গোল্লায় গেল!’ অথচ দেশ বা সমাজ বাঁচাতে আমরা কোনো ভূমিকাই রাখিনি!

আরও খবর