নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সমাজ বিনির্মাণের প্রত্যয়ে মানবতার আরেক নাম ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী

মানবতার সেবা আর মানুষ নিয়ে চিন্তা করা এখনকার সমাজে খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। মানুষ ছুটে স্বার্থ আর লাভের আশায়। মানুষের উপকার করা, মানুষকে ভালোবাসা, সহযোগিতা করার মনোভাব খুব একটা চোখে পড়ে না।সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এখনও নীরবে নিভৃতে কিছু মানুষ কাজ করে থাকেন। আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তিই যাদের মূল উদ্দেশ্য। মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া এমন একটি ব্যক্তির নাম ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী।ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী সৃষ্টিকর্তার অশেষ রহমতে  বৃত্তমান ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন।

পরিশ্রম সৌভাগ্যের পরিসূতি এ চিরন্তন বাক্য তার জীবনে সাফল্যের চাবিকাঠী অর্জন করেছে।তিনি একটি ইটভাটা স্থাপন করেন এবং বিভিন্ন ব্যবসা পরিচালনা করে অর্থনৈতিক ভাবে সাফল্য লাভ করেন, ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে নিজেকে সর্বদা বিলিয়ে দিচ্ছে।

‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- সেই সেবার ব্রত নিয়ে তিনি মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। ‘সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে’ পল্লীকবি জসীম উদ্দিনের সবার সুখে কবিতার সার্থকতা সমাজের বৃত্তবান অধিকাংশ ব্যক্তিরা অনেকটায় উদাসীন। তবে এ ধনাঢ্য ব্যক্তি ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজীর মধ্যে কবির কবিতার সুর মিলিয়ে বাস্তবে কার্যক্রম অব্যাহত রেখেছেন।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না…ও বন্ধু’ ভূপেন হাজারিকার এই জীবন্ত গান তার জীবনে বাস্তবে ফুটে উঠেছে।যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য বিভিন্ন খেলাধুলা সামগ্রী, গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, নানা ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় কর্মকান্ডে আর্থিক সহায়তা, অসহায় মানুষের সার্বিক সহযোগিতা সর্বদা অব্যাহত রেখেছেন তিনি।

যশোর ৮৮/৪ নির্বাচনী এলাকা বাঘারপাড়া, অভয়নগর বসুন্দিয়ার সাধারণ জনগণেরা বলেন, ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী  এ যুগের মানবতার ফেরিওয়ালা। গ্রামের সকল সুখে-দুঃখে তাকে কাছে পাওয়া যায়। আমরা তার মানবিক কর্মকাণ্ড দেখে মুগ্ধ হই। বর্তমান সময়ে যেখানে সবকিছুতেই লোক দেখানো মানবসেবার একটা রীতি চলছে; সেখানে একজন মানুষ নিজেকে আড়ালে রেখে মহৎ কাজ করে যাচ্ছেন।

জানতে চাইলে ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী  বলেন, সমাজের অসহায় মানুষদের সহযোগিতাসহ বিভিন্ন ভালো কাজে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন জনগণের সেবক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি; সবার কাছে এই  দোয়া কামনা করি।

আরও খবর