নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘারপাড়া ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রোজাদারদের ইফতারী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবার ও যশোরের বাঘারপাড়া উপজেলার এগারোটি মাদ্রাসায় এতিমদের মাঝে ইফতার বিতরণ করলো বাঘারপাড়া ব্লাড ব্যাংক।বৃহস্পতিবার (১৩ এপ্রিল )এতিমদের মাঝে ইফতার বিতরণ করেন সামাজিক সচেতনতা মূলক সংগঠন বাঘারপাড়া ব্লাড ব্যাংক।


এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া ব্লাড ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খসরু পারভেজ নাফিজ, সহ- সধারন সম্পাদক পরিমল বিশ্বাস, সহ প্রচার সম্পাদক আরিয়ান মুছা,দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ, রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ রায়হান উদ্দিন, সহ রক্তদান সম্পাদক মোঃ বাপ্পি হাসান,মোঃ খালিদ হাসান, মোঃ ওহিদুর রহমান, সোহাগ বিশ্বাস, আসিফ খানসহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।সংগঠনটির সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম জানান, বাঘারপাড়া ব্লাড ব্যাংকের আজকের উদ্দেশ্য ছিলো রোজাদার মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে সামান্য পরিমান হাসি ফুটানো। পরবর্তিতে এর পরিধি বাড়িয়ে আমরা আরো বড় কিছু করার চেষ্টায় অব্যহত থাকবো।


সহ সাধারণ সম্পাদক পরিমল বিশ্বাস বলেন, আমরা বাঘারপাড়া বাসিদের সাথে আরো বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই এক্ষেত্রে বাঘারপাড়া বাসির সহযোগিতা একান্ত কাম্য এবং রাজনৈতিক প্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের বাঘারপাড়া ব্লাড ব্যাংকের দিকে সুদৃষ্টি এবং সহযোগীতার হাত বাড়ানোর আবেদন জানান।এলাকাবাসী বলেন, এলাকার যুবকরা একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে বাঘারপাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় ইফতার বিতরণ কর্মসূচি খুবই প্রশংসনীয় উদ্যোগ। 


আমি নই আমরাই সেবা সংঘ এর উপচেষ্টা মন্ডলির সদস্য মোঃ খালিদ হাসান বলেন,বাঘারপাড়া ব্লাড ব্যাংক ইফতার বিতরণী কর্মসূচিটি খুবই প্রশংসনীয়। মহান আল্লাহ অবশ্যই এই দুনিয়া ও আখেরাতে এই ভালো কাজের উত্তম ফল প্রদান করবেন। পবিত্র রমজানে অসহায়দের মাঝে ইফতার তুলে দিচ্ছে। এতে অবশ্যই আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জন হচ্ছে। একই সঙ্গে অসহায় মানুষগুলোর সারাদিন রোজা থাকার পর খিদের জ্বালা মিটাতে পারছে।তাই স্থানীয় বিত্তশালীদের আর্থিকভাবে সহযোগিতা করতে এগিয়ে আসা দরকার।

আরও খবর