নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে ৭ম শ্রেনী পড়–য়া ছাত্রী অপহরণের ৩ দিন পার হলেও ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি

আশাশুনির পল্লীতে মুসলিম ধর্মালম্বী এক বখাটের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সনাতন ধর্মালম্বী সপ্তম শ্রেনী পড়–য়া এক কিশোরী (!) অপহরণের ৩ দিন পার হলেও ভিকটিম উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে। এ ব্যাপারে অপহৃতার নানী রেখা রানী ঢালী বাদী হয়ে অপহরণের মুল হোতা বড়দল গ্রামের হান্নান শেখের ছেলে লম্পট নাজমুল শেখ (২১)কে প্রধান ও আরও ৪ জনের নাম উল্লেখ পূর্বক আসামি করে আশাশুনি থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।


বাদীর দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, অপহৃত কিশোরী স্কুলছাত্রী খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে তার নানাবাড়ি থেকে খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়ালেখা করতো। বখাটে নাজমুল শেখের নানাবাড়িও ওই গ্রামে হওয়ায় স্কুলে যাতয়াতের সময় তাকে নানাভাবে উত্যক্ত করতো। বিষয়টি মেয়ে পক্ষ থেকে ছেলের নানা পিরোজপুর গ্রামের মৃত. কালাচাঁদ সরদারের ছেলে রশীদ সরদার, নানী আহ্লাদী বেগম ও মা মাজেদা খাতুনকে জানানো হয়। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। এরপর গত মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পিরোজপুর কালী মন্দিরের সামনে থেকে মেয়েকে একা পেয়ে নাজমুল ও তার লোকজন ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে অজানায় চলে গেছে। সে থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বা উদ্ধার করা সম্ভব হয়নি।


এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম জানান, অপহরণের অভিযোগ পাওয়ার পর তদন্ত পূর্বক ভিকটিমকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ভিকটিম উদ্ধার পূর্বক পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে। 

আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে