রাষ্ট্রপতির আইনি সুরক্ষা দায়িত্বকালীন সময়ের জন্য: তথ্য উপদেষ্টা বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘সবই করতে চাই, কিন্তু হাত-পা বাঁধা’—ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী চিলমারীতে "নদী ভাঙন রোধ ও বাঁধের ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন দৌলতদিয়ার দুই বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক ও সাইবার আসক্তি বিষয়ে সচেতনতামূলক সভা দোহাজারীতে ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাত রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: সিইসি গোয়ালন্দের পদ্মা নদীতে অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও জাল জব্দ, আগুনে ধ্বংস দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ নির্মাণের ১১ বছর পরও তালাবদ্ধ শার্শার ১০ শয্যার হাসপাতাল শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নাগেশ্বরীর গর্ব তাজু ভাই ২.০ এখন ‘টাইমস টুডে’-তে: রাজমিস্ত্রির সহকারী থেকে সাংবাদিকতার নতুন যাত্রা শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্য সাইফুল ইসলাম, ট্রেজারার আতিকুর রহমান শ্রীমঙ্গলে ঝুলে আছে মডেল মসজিদ নির্মাণ কাজ চন্দনাইশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি ছায়াময় ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বুধহাটা-বাহাদুরপুর বেতনা নদী খনন নিয়ে মতবিনিময় ও স্থান পরিদর্শন

আশাশুনি উপজেলার বুধহাটা বাজার ও বাহাদুরপুরের মধ্যবর্তী বেতনা নদী খনন বিষয়ে মতবিনিময় ও নদীস্থান পরিদর্শন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুরে স্থানীয় জন প্রতিনিধি, পাউবো কর্মকর্তা ও সার্ভেয়ারগণের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
তৎকালীন খরস্রোতা বেতনা নদীর তান্ডবে বাহাদুরপুর বাঁকে ভাঙ্গন কবলিত হয়ে বহু ঘরবাড়ি ও ভিটেবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে অপরপাদে নওয়াপাড়া ইটভাটার কাছে চরভরাট হয়েছে। অন্যদিকে বুধহাটা বাজারের কাছে বড় ধরনের বাঁকে নদীর স্রোতে বসতি, ব্যবসা প্রতিষ্ঠান ও ডাঙ্গা জমি ভাংতে ভাংতে বহু ভিতরে ঢুকে গেছে এবং অপর পাড় বাহাদুরপুর গ্রামের পাড়ে ব্যাপক ভাবে নদী ভরাট হয়ে জমিতে পরিণত হয়েছে। ফলে বুধহাটা বাজারের অসংখ্য দোকানপাট, ঘরবাড়ি, স্থাপনা ও ডাঙ্গা জমি নদীতে বিলীন হয়ে অপর পাড়ে গিয়ে উঠেছে। সরকারি অর্থায়নে দেশব্যাপী নদী খনন কাজের অংশ হিসাবে বেতনা নদী খনন কাজ শুরু হয়েছে। এসএ ম্যাপ ও সর্বশেষ ম্যাপ দেখে প্রকৃত নদীর স্থান দিয়ে খনন কাজ করে গৃহহীন, দোকান পাট ও স্থাপনা বিলীন হওয়া মানুষ যাতে তাদের জায়গা ফিরে পেতে পারে সেজন্য বর্তমান বহমান স্থান দিয়ে নয় বরং প্রকৃত নদীর স্থান দিয়ে খনন কাজ করা হয় সেজন্য দীর্ঘদিন এলাকাবাসী দাবী জানিয়ে আসছে। প্রকৃত নদীর স্থান দিয়ে খনন কাজ করা না হলে ভাঙ্গন কবলিত এলাকা অর্থাৎ বুধহাটা বাজার এলাকা ও বাহাদুরপুর মোড়ের ভাঙ্গন ক্রিয়া আবার জোরালো হয়ে এলাকাবাসীর জন্য চরম হুমকীতে পরিণত হবে। ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর নেতৃত্বে বুধহাটা বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। অপরদিকে বাহাদুপুর গ্রামের মানুষ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এলাকাবাসীর দাবী এবং প্রকৃত অবস্থা দেখতে বুধবার কুল্যা ইউনিয়ন পরিষদে মতবিনিময় করেন, পাউবো’র এসও সাদিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, এসি (ল্যাণ্ড) অফিসের সার্ভেয়ার অমল কান্তি বোস, পাউরো’র সার্ভেয়ার, ঠিকাদারের প্রতিনিধি, মেম্বার ফিরোজ আহমেদ, নজরুল ইসলাম, মহিলা মেম্বার দোলন, সাংবাদিকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় শেষে সরেজমিন নদীর স্থান পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে সিদ্ধান্ত হয় যে, বৃহস্পতিবার সরকারি সার্ভেয়ারদের উপস্থিতিতে স্থানীয় আমিনদ্বারা পরিমাপ করা হবে এবং ম্যাপ অনুযায়ী নদী নির্ধারণ করে নদী খনন করা হবে।

Tag
আরও খবর