নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ নুরুল আমিনকে দাফন



 আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ নুরুল আমিনকে দাফন করা হয়েছে। শনিবার রাত্র ৮.৩০ টায় মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
শনিবার দুপুর ১২.০৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃতঃ নিছার উদ্দিন ঢালীর মেজ পুত্র ডাঃ নুরুল আমিনের জানাযা নামাজ আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। অন্যদের মধ্য নায়েবে আমির নুরুল হুদা, সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, সহ-সেক্রেটারী মাওঃ ওবায়দুল্লাহ, সহ-সেক্রেটারি মাওঃ ওসমান গনি, সাবেক সংসদ সদস্য এড. স ম সালাউদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবান মুকুল, উপাধ্যক্ষ আব্দুস সবুর, এড. আজিজুর রহমান, আশাশুনি উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোরতাজা, কালিগঞ্জ উপজেলা আমির আব্দুল ওহাব সিদ্দিকী, নায়েবে আমীর আবু ইসলাম, দেবহাটা থানা আমির মাওঃ অলিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারী প্রফেসর আব্দুল গফফার, মাওঃ মনিরুল ইসলাম বেলালী, বিএনপি নেতা সম হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, কালিগঞ্জ সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ, সহ সেক্রেটারি মাওঃ আনারুল ইসলাম, ডাঃ রোকনুজ্জামান, প্রফেসর শাহজাহান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, মরহুমের বড় জামাতা এবিএম আলমগীর পিন্টু, শ্যালক মাওঃ হাফিজুল ইসলাম, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি মাওঃ আব্দুল হাই, ছাত্রশিবির থানা সভাপতি ইয়াছিনুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে