নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত



 আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৪.৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জন সভা অনুষ্ঠিত হয়।  
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক ও ডাঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, সদ্য জামায়াতে যোগদানকারী সাবেক এমপি এড স ম সালাহ উদ্দীন, ল' ইয়ার্স কাউন্সিল সভাপতি এড. আঃ সোবহান মুকুল, সাবেক উপজেলা আমীর শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, সাবেক উপজেলা আমীর জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, খেলাফত মজলিস জেলা সেক্রেটারী মুফতি জাহিদ আব্দুল্লাহ, শিবির সাতক্ষীরা শহর সহ সেক্রেটারী মেহদি হাসান, কালিগঞ্জ উপজেলা জামায়াত আমীর আঃ ওহাব সিদ্দিকী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মোর্তজা, আঃ লতিফ কলেজের প্রভাষক বিপ্র কুমার মন্ডল, কালিগঞ্জ উপজেলা সেক্রেটারী অধ্যাপক আঃ রউফ, আশাশুনি সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, সাবেক সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু, প্রতাপনগর ইউনিয়ন আমীর মাওঃ ওহিদুজ্জামান, উপজেলা শিবির সভাপতি ইয়াছিন আরাফাত, উপজেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, শিবির দায়িত্বশীল আবু বক্কর ছিদ্দীক প্রমুখ। 
প্রধান বক্তা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ৫ আগষ্টের পরও দেশে দুর্নীতি, লুটতরাজ চলছে, কারা করছে তা দেশবাসী দেখছে। তাদের হাতে দেশে শান্তি ফিরতে পারেনা। তিনি প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলেন, জামায়াত ক্ষমতায় আসলে আশাশুনিকে পৌর সভা করা, হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা, জরাজীর্ণ থানা ভবন নির্মান, সরকারী টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা, সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রেল লাইন, ভোমরা বন্দরকে আন্তর্জাতিক মান, সুন্দরবনে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করা, বিমান বন্দর, ধান গবেষণাগারকে জাতীয় করে লোনা পানিতে ধান চাষের উপযোগি করতে হবে। 
প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগস্ট ছাত্রজনতার আন্দোলন প্রায় ২০০০ জীবন কোরবানী, ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণের মাধ্যমে দেশকে নতুন ভাবে স্বাধীন হওয়ার সুযোগ করেছেন। বিগত সময়ে দেশ ছিল কারাগার। কেন্দ্রীয় নেতাদের ফাঁসি, ৫৭ সেনা কর্মকর্তা ও সদস্যকে হত্যা, বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করা হয়। কেউ বাড়িতে ফিরলে জেলে পুরেছিল। মামলার ভয় দেখিয়ে টাকা লুটে নেয়া হয়েছে। ছাত্রজনতা এর থেকে জাতিকে পরিত্রান এনে দিয়েছে। তিনি চলমান রাজনীতির সমালোচনা করে বলেন, নৌকার পাশে যারা ধানের শীষের কথা বলছে, তারা পূর্বাকস্থায় ফিরে যেতে চায়। দুর্নীতিমুক্ত দেশ গড়তে তাদের ক্ষমতায় আসতে দিলে হবেনা। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও ঘুষ মুক্ত, অবৈধ দখলকার মুক্ত সৎ মানুষকে ক্ষমতায় আনতে পারলে দেশ নতুন ভাবে গড়ে উঠবে। আমরা এলাকা ও দেশের উন্নয়ন চাই। বিগত দিনে সাতক্ষীরার সাথে বিমাতাসূলভ আচরন করা হয়েছিল। রিয়াছাত সাহেবের পর আশাশুনির কোন উন্নয়ন হয়নি। আমরা আশাশুনিকে গড়তে চাই। ঐক্যবদ্ধভাবে সৎ নেতৃত্ব ও সৎ সরকার গঠনের জন্য তিনি সকলকে দাড়ি পাল্লায় ভোট দিতে আহবান জানান।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে