নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ



 দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR), জলবায়ু পরিবর্তন অভিযোজন (CCA), আগাম সতর্কবার্তা, উদ্ধার, সরিয়ে নেওয়া ও জরুরি সাড়া প্রদান দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার্স প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল ৯টায় আশাশুনি ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর অরফান অ্যান্ড পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস (MABFO)-এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-111) প্রকল্পের আওতায় উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিআইও আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (শ্রীউলা), মোঃ শরীতুল্লাহ (আশাশুনি সদর)। প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, আব্দুল আলিম শেখ, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, ব্র্যাক ইউনিভার্সিটি ও সহ-প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, স্টেভ রয় রুপন, স্বাধীন পরামর্শক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ, যিনি পরিবর্তনশীল জলবায়ু প্রেক্ষাপটে কমিউনিটি রেজিলিয়েন্স গঠনে বিশেষজ্ঞ। বক্তারা বলেন, এ ধরনের রিফ্রেশার্স প্রশিক্ষণ মাঠপর্যায়ে কর্মরত জনবল ও স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর সাড়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ সহনশীলতা আরও জোরদার করবে।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে