নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনির বুধহাটায় এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ ও পথসভা



---





সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে আশাশুনির বুধহাটায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৯ নভেম্বর) বুধহাটা ইউনিয়নজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।


বিকাল ৩টায় ইউনিয়নের বেউলা গাজির মাঠে শত শত নারীর উপস্থিতিতে এক বড় মহিলা সমাবেশ হয়। ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. রবিউল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।


সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনোয়ারুল হক, সহ–সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা মহিলা সভানেত্রী শরিফা মনির প্রমুখ।


সমাবেশ শেষে বুধহাটা করিম সুপার মার্কেট থেকে শতাধিক মোটরসাইকেলের শো-ডাউনসহ গণসংযোগ শুরু হয়। মিছিলটি গাজির মাঠ, নৈকাটি, চিলেডাঙ্গা, শ্বেতপুর, উত্তর চাপড়া ও মধ্যম চাপড়ার বিভিন্ন সড়ক ঘুরে আবার করিম সুপার মার্কেটে গিয়ে শেষ হয়।


গণসংযোগের পথে রাস্তার দুই ধার জুড়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ নানা শ্রেণির মানুষ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানান। পুরো এলাকা জুড়ে ‘দাঁড়িপাল্লা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।


বিকাল ৪টায় চাপড়া বাসস্ট্যান্ডে এবং সন্ধ্যা ৬টায় করিম সুপার মার্কেটে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, সেক্রেটারি মাওলানা আনোয়ারুল হক, সহ–সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম, হাফেজ বিল্লাল হোসেন, মেম্বর শীষ মোহাম্মদ জেরী ও প্রভাষক দীপ্র কুমার মণ্ডল প্রমুখ।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে