নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে দুর্যোগ প্রস্তুতি অনুশীলনে মহড়া অনুষ্ঠিত



 আশাশুনিতে জরুরী দুর্যোগ প্রস্তুতি অনুশীলন -২০২৫ : স্কুল ও কমিউনিটি পর্যায়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-II) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান), মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এস এম মনোয়ার হোসেন। অনুষ্ঠানে ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।স্বাগত বক্তব্যে প্রজেক্ট ম্যানেজার, মোঃ শামসুল হক মৃধা বলেন, প্রকল্পের আওতায় আমরা স্থানীয় সিপিপি স্বেচ্ছাসেবকদের সহায়তায় স্কুল ও কমিউনিটিতে পর্যায়ক্রমে দুর্যোগ প্রস্তুতি মহড়া আয়োজন করছি, যা জনগণের দুর্যোগ মোকাবিলায় বাস্তব প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে। তিনি আরও জানান, চলতি বছর ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আশাশুনি উপজেলার সবচেয়ে দুর্যোগপ্রবণ ইউনিয়ন প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নে মোট ৭টি মহড়া সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফয়সাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ইএসডিও ও মুসলিম এইডের এই সচেতনতামূলক কার্যক্রম থেকে যা শিখব, তা ভবিষ্যতে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করবে। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয়ে এমন বাস্তবধর্মী অনুশীলন আয়োজনের জন্য ইএসডিও ও মুসলিম এইডকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করব।” প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম বলেন, আমরা সব সময় ইএসডিও-মুসলিম এইডকে পাশে পাই। এই আয়োজনটি অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী, যা আমাদের জন্য অনেক সহায়ক হবে।” দুর্যোগ পূর্ব প্রস্তুতি মহড়ায় প্রায় সহস্রাধিক মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে