নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষকের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন



 আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্কুল গেটের সামনের সড়কে এলাকার সর্বস্তরের জনগণের অংশ গ্রহনে শুক্রবার বিকালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 
শত শত মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শ্রীকৃষ্ণ মন্ডল, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য তালেব মোল্যা, ইকবাল হোসেন, অবঃ শিক্ষক ভবতোষ কুমার সরকার, অভিভাবক কোহিনুর ইসলাম, বিএনপি নেতা সেলিম হোসেন প্রমুখ। শ্রীকৃষ্ণ তার বক্তব্যে বলেন, স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল আর্থিক ও প্রশাসনিক কর্মকান্ডে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্কুলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। নিজের মেয়েকে অবৈধ নিয়োগ দিয়ে ৬ মাস বেতন উত্তোলন করেন। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার অবৈধ উপার্জন করেছেন। অতিরিক্ত ছাত্রের উপবৃত্তির টাকা আত্মসাৎ, স্কুলের নামের অর্থ সহায়তা পাইকগাছা ব্যাংকের মাধ্যমে উঠিয়ে আত্মসাৎ করেছেন। জিজ্ঞাসা করলে, "তোমরা স্কুলের কেউনা, তোমাদের কাছে জবাবদিহি করবনা"। তিনি আওয়ামীলীগের পদে থেকে প্রভাব খাটিয়ে দুর্নীতি ও অনাচার করেছেন। এমনকি আমার কাছ থেকে চাকুরীর নামে টাকা নিয়েছেন, একজনের চাকুরী দিয়ে ৫ জনের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। সভাপতির স্বাক্ষর জাল করে নিজের ভাইপোকে চাকুরী দিয়েছেন দাবী করে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা সচিবালয়ের সামনে আমরণ অনশন করবো বলে হুঁশিয়ারি উচ্চিরন করেন। "আর নয় অনিয়ম চাই স্কুলের উন্নয়ন, এলাকাবাসীর এক বোল হঠাও সুব্রত কুমার মন্ডল" শ্লোগানকে সামনে ররেখে অন্য বক্তাগণ একই রকম অভিযোগ করে জানান, তার অপকর্মের সাথে একজন শিক্ষক ও গ্রামের দু'জন জড়িত আছেন। তারা অবিলম্বে স্কুলের আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে দিয়ে ক্ষমা চাওয়ার দাবী জানিয়ে বলেন, তার সাথে জড়িতদের নাম উল্লেখ করে আইনের আওতায় আনতে সহায়তার কথা বলেন। সাথে সাথে প্রশাসন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রধান শিক্ষকসহ অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের মাধ্যমে প্রতিষ্ঠানের গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনার সহায়তার আবেদন জানান তারা।



Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে