নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনির কৃষক জাহাঙ্গীরকে বাঁচাতে সাহায্যের আকুতি




 আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত‍ আব্দুল কাদের গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৬) হাসপাতালের বেডে রোগ শয্যায় শায়িত হয়ে কষ্টকর জীবন যাপন করছেন।
জেলার কৃতিত্বপূর্ণ কৃষক হিসেবে স্বীকৃতি পাওয়া কৃষক জাহাঙ্গীর দীর্ঘদিন মাজার দুই পাশে ব্যথায় ভুগছেন। গত জানুয়ারি মাসে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ডাক্তার সঞ্জয় কুমার সরকার তাকে দুইটা কিডনি ড্যামিস হয়েছে বলে জানান। সেখান থেকে বাড়ি আসার পর ১১ জানুয়ারি খুলনার আবু নাছের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন। আবু নাছের হাসপাতালের ডাক্তার এনামুল কবিরের কাছে এক মাস ধরে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি বলেন, রোগি যতদিন বাঁচবে ততদিন ডাইলোসিস্
করাতে হবে। সেখান থেকে রোগীর অবস্থা আরও বেগতিক হলে ঢাকা কিডনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে অবস্থা মারাত্মক হলে তাকে ২৫ জানুয়ারি বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গুরুতর অবস্থায় অক্সিজেনের মাধ্যমে চিকিৎসা চলে। তাকে ঢাকার সিকেডি কার্ডিওলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ইতিমধ্যে তার ১২ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হয়েগেছে। চিকিৎসকরা কিডনি ট্রান্সফার করার পরামর্শ প্রদানের পর তার স্ত্রী রূপা বেগম নিজের একটি কিডনি প্রদানে সম্মত হয়েছে। এখন প্রয়োজন ৭ লক্ষ টাকা। একজন সুহৃদ বন্ধু ৩ লক্ষ টাকা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন। বাকী ৪ লক্ষ টাকা যোগাড় হলে ১০/১২ দিন পর কিডনি ট্রান্সফারের কাজে হাত দেওয়া হতে পারে। এজন্য জাহাঙ্গীর ও জাহাঙ্গীরের পরিবার হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। মানবিক সাহায্য পাঠাতে আগ্রহীদের  কৃষক জাহাঙ্গীরের স্ত্রী রুপা খাতুনের সাথে ০১৩১৫৯৫৭৮৮১ বিকাশ ও নগদ ০১৬৪৪৫৩১৬৪৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান হয়েছে।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে