নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে প্রেসক্লাবে নতুন সদস্যদের পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা


 ঃ আশাশুনি প্রেস ক্লাবে নতুন সদস্যদের পরিচিতি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ মিলনায়নতে এ কর্মশালার আয়োজন করা হয়। 
আশাশুনি প্রেস ক্লাবের আয়োজনে পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক। সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে আলোচনা রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন। প্রধান আলোচক ছিলেন, দৈনিক প্রথম আলো ও ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী। সভায় প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সহ সভাপতি সচ্চিদানন্দদে সদয়, নতুন সদস্য রাবিদ মাহমুদ চঞ্চল ও ইসমাইল হোসেনসহ নতুন ও পুরাতন সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে "গণ মাধ্যমের অপ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন, দৈনিক প্রথম আলো ও ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, দৈনিক ইনকিলাব ও দৈনিক পূর্বাঞ্চলের আশাশুনি প্রতিনিধি জি এম মুজিবুর রহমান। ফটো সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, প্রথম আলোর প্রাক্তন ফটো সাংবাদিক ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশ গ্রহনকারীদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ। তৃতীয় পর্বে প্রেস ক্লাবের সাবেক ২ সদস্য মাসুদুর রহমান ও শাহাদৎ হোসেন টিটলকে সরকারি চাকুরী জনিত কারনে এবং গোপাল কুমার মন্ডল জেলা প্রেস ক্লাবে সদস্য হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।




Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে